প্রতিপক্ষের লাঠির আঘাতে বৃদ্ধ নিহত

নেত্রকোনা প্রতিনিধি:

বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে নেত্রকোনার হাওরাঞ্চল খালিয়াজুরীতে প্রতিপক্ষের লাঠির আঘাতে জীবন সরকার (৬২) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। ঈদের পরদিন শুক্রবার বিকালে খালিয়াজুরী উপজেলার নগর ইউনিয়নের হায়াতপুর গ্রামে এমন ঘটনাটি ঘটে। নিহত জীবন সরকার ওই গ্রামের মৃত গুরুচরন সরকারের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জীবন সরকার ও নেহাররঞ্জন চৌধুরীর বাড়ির একই সীমানা। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে শুক্রবার বিকেলে নেহারঞ্জন চৌধুরী ও জীবন সরকারের মধ্যে বাক বিতন্ডা হয়। জানজানি হলে দুই পক্ষের লোকজন লাঠিচালাচালিতে লিপ্ত হয়। এক পর্যায়ে প্রতিপক্ষের লাঠির আঘাতে জীবন সরকার গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জীবন সরকারকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে নগর ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার অমর চৌধুরী বলেন, নেহাররঞ্জন চৌধুরীর সাথে জীবন সরকারের দীর্ঘদিনের বাড়ির জায়গা নিয়ে বিরোধ ছিল। প্রায়সময় ঝগড়া বিবাদ হতো। এর জেরে শুক্রবার তাদের মধ্যে আবারো বিরোধে প্রাণ গেল।
খালিয়াজুরী থানার ওসি খোকন কুমার সাহা জানান, সামন্য বিষয় নিয়েই তারা মারমারি লেগে গেছে। একটি গরুর খুঁটিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। পুলিশ খকর পেয়েই ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করার জন্য মর্গে পাঠিয়েছে।
এদিকে নিহতের ছেলে জীবেশ সরকার প্রতিবেশি ১০ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছে। এ ঘটনায় পাশের বাড়ির প্রসেন সরকারের স্ত্রী প্রতিভা সরকারকে ইতিমধ্যে আটক করা হয়েছে। বাকী আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights