১৭ বার নিয়োগ পরীক্ষায় ফেল, শেষে প্রতারণার আশ্রয়

অনলাইন ডেস্ক

চাঁদপুরে ১৭ বার বিভিন্ন ইন্টারভিউতে অকৃতকার্য হয়ে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় পুলিশ সুপারের স্বাক্ষর ও সীলমোহর জাল করেছে মো. ইয়াসিন নামে এক যুবক। এ ঘটনায় ইয়াসিনসহ সীলমোহর তৈরির সঙ্গে জড়িত আরও একজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ে তাদের হাজির করা হয়। আটককৃতরা হলেন- জেলার শাহরাস্তি উপজেলার নাহারা গ্রামের আবুল হাশেমের ছেলে মো. ইয়াসিন ও হাজীগঞ্জ উপজেলার সুহিলপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে ওমর ফারুক। চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ঘটনা সত্যতা স্বীকার আটক ইয়াসিন জানান, জনৈক কারারক্ষীর সঙ্গে ফেসবুকে তার পরিচয় হয়। পরে ৮ লাখ টাকায় পুলিশে চাকরি দেয়ার চুক্তি হয়। ইতোমধ্যে তিন লাখ টাকাও পরিশোধ করেছেন ওই কারারক্ষীকে।
চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদ জানান, তার স্বাক্ষর জাল করে তার সামনেই হাজির হয় মো. ইয়াসিন। এ সময় ধরা পড়লে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় পুরো ঘটনা স্বীকার করে সে। পরে গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরীর নেতৃত্বে অভিযান চালিয়ে হাজীগঞ্জ বাজার থেকে সীল তৈরির সঙ্গে জড়িত ওমর ফারুককে আটক করা হয়। তবে ঘটনার মূল নায়ক কারারক্ষীকে আটকের চেষ্টা চলছে।

উল্লেখ্য, চাঁদপুর জেলা পুলিশে কনস্টেবল পদে ৯৩ জনকে নিয়োগ দেয়া হবে মর্মে বিজ্ঞপ্তি দেয়া হয়। এ নিয়োগ পরীক্ষায় তিন হাজারের বেশি প্রার্থী অংশগ্রহন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights