মিতুর ‘প্রেমিকার নাম কবিতা’

অনলাইন প্রতিবেদক

উপস্থাপিকা ও অভিনেত্রী জাহারা মিতুকে এবার দেখা যাবে নতুন পরিচয়ে। এবারের বই মেলায় প্রকাশ পেয়েছে তার প্রথম কাব্যগ্রন্থ ‘প্রেমিকার নাম কবিতা’। গ্রন্থটির প্রকাশক দেশ পাবলিকেশন্সম, প্রচ্ছদ এঁকেছেন মিনতি রায়।

এ প্রসঙ্গে জাহারা মিতু বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘আমার আগে থেকেই লেখালেখির অভ্যাস ছিল। তবে কখনও বই আকারে বের করা হয়নি। প্রেমের কবিতা নিয়ে বইটি সাজানো হয়েছে। এটি আমার প্রথম বই। বইটি উৎসর্গ করেছি আমার মাকে।’

মিতু আরও বলেন, ‌‌‘কবিতা হলো প্রেম, কবিতা হলো বিচ্ছেদ, কবিতা হলো ভালো লাগা, কবিতা হলো দূরে থাকা। এক কথায় কবিতা আপনার অনুভূতি।’
১১২ পৃষ্ঠার প্রেমের কবিতার এই বইটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৪০০ টাকা। বইমেলায় ৪১৭ ৪১৮ ৪১৯ নং স্টলে পাওয়া যাচ্ছে বইটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights