দীর্ঘ ৯ বছর পর খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন

খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়িতে র্দীঘ ৯ বছর পর জেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে খাগড়াছড়ি টাউন হলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

পতাকা ও কবুতর উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। জেলা ছাত্রলীগের আহ্বায়ক উভিক মোহন ত্রিপুরার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্রলাল ত্রিপুরা। তিনি পাহাড়ে শান্তি ও সম্প্রীতি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্র লীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মংসুই প্রু চৌধুরী অপু , জেলা আ্ওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো : দিদারুল আলম, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সভাপতি জোবায়ের হোসেন মঈন, আপ্যায়ন সম্পাদক শাহদাত হোসেন, পরিবেশ বিষয়ক সম্পাদক শাকিল আহমেদ, গণশিক্ষা বিষয়ক সম্পাদক মোস্তাকিম হোসেন রিয়াদ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights