লক্ষ্মীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন

লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস (২০২৪) উদযাপন করা হয়েছে। রবিবার সকালে জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে আদালত প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে জেলা জজ আদালত প্রাঙ্গণে এসে আলোচনা সভায় মিলিত হয় সবাই।

সভায় সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোহাম্মদ শাহীন উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত আসনের এমপি ফরিদুন্নাহার লাইলী।

এসময় আরো উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সদর আসনের এমপি গোলাম ফারুক পিঙ্কু, লক্ষ্মীপুর-২ রায়পুর আসনের এমপি নুর উদ্দিন চৌধুরী নয়ন, সংরক্ষিত আসনের এমপি আশ্রাফুন্নেছা পারুল, জেলা প্রশাসক সুরাইয়া জাহান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সাদেকুর রহমান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুমিনুল হাসান, পুলিশ সুপার তারেক বিন রশীদ প্রমুখ। এর আগে লিগ্যাল এইড মেলার উদ্বোধন ও দেয়ালিকা উন্মোচন করেন অতিথিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights