শরীয়তপুরে বৃষ্টির জন্য প্রার্থনা করে নামাজ আদায়

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরে বৃষ্টির জন্য প্রার্থনা করে সালাতুল ইসতিসকার নামাজ আদায় করা হয়েছে। আজ রবিবার সকাল ১০টায় জেলার পৌর ঈদগাহ মাঠে শরীয়তপুর ওলামা পরিষদের উদ্যোগে এই নামাজ আয়োজন করা হয়।

নামাজে শত শত মুসুল্লি অংশগ্রহণ করেন। নামাজ উপলক্ষে সকাল থেকে ঈদগাহ মাঠে ভিড় জমাতে থাকেন ধর্মপ্রাণ মুসলমানরা। পরে নামাজ শেষে বৃষ্টির জন্য বিশেষ দোয়া প্রার্থনা করা হয়।

নামাজে ইমামতি করেন শরীয়তপুর ওলামা পরিষদের সভাপতি মাওলানা আবু বক্কর সিদ্দিক। তিনি বলেন, বিভিন্ন ধরনের দুর্যোগ আসে আমাদের ভুলত্রুটির জন্য গজব হিসেবে। তাই আল্লাহ যাতে আমাদের মাফ করে দেন সেই উদ্দেশ্যে এই নামাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights