শাবি ছাত্রলীগের আনন্দ মিছিলে হাতাহাতি

শাবি প্রতিনিধি

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আনন্দ মিছিলে দুই গ্রুপের কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।

রবিবার (২৮ এপ্রিল) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে শাবি ছাত্রলীগের সভাপতি খলিলুর রহমানের কর্মী ও বাংলা বিভাগের শিক্ষার্থী আলমগীর ও সাধারণ সম্পাদক সজীবুরের কর্মী ও নৃবিজ্ঞান বিভাগে শিক্ষার্থী এম এস জামানের মধ্যে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা যায়, সম্প্রতি শাখা ছাত্রলীগের নতুন কমিটি আসায় রবিবার বিকালে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিল শুরু হওয়ার একপর্যায়ে ফেস্টুনে ঘাম পড়াকে কেন্দ্র করে সভাপতির কর্মী আলমগীর ও সাধারণ সম্পাদকের কর্মী জামানের মধ্যে হাতাহাতি হয়। পরবর্তীতে তা উভয় গ্রুপের কর্মীদের মধ্যে ছড়িয়ে পড়ে। এতে দুই পক্ষের কর্মীদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় ও হাতাহাতির ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কারো আহত হওয়ার খবর পাওয়া যায় নি।
শাখা ছাত্রলীগের সভাপতি খলিলুর রহমান এ ব্যাপারে বলেন , জুনিয়রদের মধ্যে মিছিলের পূর্বে শাহপরাণ হলের সামনে কথা কাটাকাটি হয়। ঘটনা বেশি দূর গড়ানোর আগেই আমরা সমাধান করে দিয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights