চট্টগ্রামে টেম্পুর ধাক্কায় কলেজ শিক্ষার্থী নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের কালুরঘাট ফেরির বেইলি ব্রিজে টেম্পুর ধাক্কায় ফাতেমা তুজ জোহরা নুপুর (১৮) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। এঘটনায় অভিযুক্ত চালককে গ্রেফতার করেছে বোয়ালখালী থানা পুলিশ।

কালুরঘাট সেতুর বোয়ালখালী অংশে এ ঘটনা ঘটে। নিহত নুপুর বোয়ালখালী পৌরসভার কধুরখীল এলাকার হানিফ মাঝির বাড়ির ডা. মো. হাসানের মেয়ে। তিনি নগরীর হাজেরা তজু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

বোয়ালখালী থানার ওসি আছহাব উদ্দিন বলেন, ওই শিক্ষার্থীকে ধাক্কা দেওয়া টেম্পুটি জব্দ করা হয়েছে। অভিযুক্ত চালককেও গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শহর থেকে ছেড়ে আসা একটি সিএনজিচালিত টেম্পো ফেরি থেকে বেইলি ব্রিজ দিয়ে তীরে (বোয়ালখালীর দিকে) উঠার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত পেছনের দিকে নেমে আসতে থাকে। এসময় টেম্পুটি ব্রিজের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে থাকা কলেজছাত্রী নুপুরকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান। স্থানীরা তাকে উদ্ধার করে দ্রুত তাকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights