সকল মাদরাসায় বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণের নির্দেশ অধিদপ্তরের

অনলাইন ডেস্ক

দেশের সকল মাদরাসার ক্যাম্পাস সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণের নির্দেশ দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।

অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) মো. জাকির হোসাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সারা দেশের সুপার, ইবতেদায়ী প্রধান ও অধ্যক্ষদের এই নির্দেশনা জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, তীব্র তাপপ্রবাহের সংকট মোকাবিলায় অন্যতম নিয়ামক বৃক্ষরোপণ। দাবদাহ প্রশমন ও মাদরাসা ক্যাম্পাস সবুজায়নের লক্ষ্যে মাদরাসা সংশ্লিষ্ট গর্ভনিংবডি/ম্যানেজিং কমিটি, অভিভাবক, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের নিয়ে দেশের সকল মাদরাসায় বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণপূর্বক তা বাস্তবায়ন করে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’
এছাড়া শ্রেণিকক্ষে সকল শিক্ষার্থীকে বৃক্ষরোপণে উৎসাহিত করার জন্য শিক্ষকদের অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights