নওগাঁয় রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী পালিত

নওগাঁ প্রতিনিধি:
পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার বলেছেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মূল পরিচয় স্বনির্ভর দেশ গড়বার কারিগর নয়, তার পরিচয় তিনি একজন কবি। রবীন্দ্রনাথ ঠাকুর একজন মানুষ হিসেবে সমাজ থেকে কুসংস্কার দূর করে সমাজ এগিয়ে নিয়ে এই অঞ্চলের মানুষের সবই করেছেন। রবীন্দ্রনাথের কবিতা, সাহিত্য দিয়ে সকলের মনের অন্ধকার দূর করে আলো জ্বালানোর চেষ্টা করেছেন। সেই আলোয় আমরা আলোকিত হবো। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী উপলক্ষে কবির স্মৃতি বিজড়িত নওগাঁর পতিসরে বিকেলে পতিসর রবীন্দ্র কাচারিবাড়ীর দেবেন্দ্র মঞ্চে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলোচনা সভার পাশাপাশি সাহিত্য পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও নওগাঁ জেলা প্রশাসনের আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সোনার বাংলার স্বপ্ন ও বাস্তবতা এবং রবীন্দ্রনাথ থেকে বঙ্গবন্ধু প্রতিপাদ্য বিষয় নিয়ে স্মারক আলোচনা করেন নওগাঁ সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক এসএম মোজাফফর হোসেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানার সভাপতিত্বে নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য সৌরেন্দ্রনাথ চক্রবর্ত্তী, নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ব্রহানী সুলতান মামুদ গামা, নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য এ্যাড. ওমর ফারুক সুমন, নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া সুলতানা প্রমুখ বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights