বিষন্নতা থেকে শাবিপ্রবি শিক্ষার্থীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক, সিলেট

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) গণিত বিভাগের এক শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পরিবারের দাবি মিনহাজুল আবেদীন নামের ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। পরিবার ও বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে মিনহাজুল বিষন্নতায় ভুগছিলেন।

সে যশোর জেলার মনিরামপুর থানার সালামতপুর গ্রামের মো. ফারুক উদ্দিনের ছেলে। গত বুধবার দিবাগত রাতে সে আত্মহত্যা করেছে বলে জানিয়েছেন শাবিপ্রবির গণিত বিভাগের প্রধান অধ্যাপক ড. মাহবুবুর রশীদ। মিনহাজুল শাবিপ্রবির রোবটিক্স বিষয়ক সংগঠন ‘রোবো আড্ডা’র প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন।

মিনহাজুল আবেদীনের মায়ের বরাত দিয়ে অধ্যাপক মাহবুবুর রশীদ বলেন, ‘মিনহাজুলের মা আজ সকালে কল দিয়ে আমাকে জানান যে, সে (মিনহাজুল) আত্মহত্যা করেছে।’ তিনি বলেন, ‘বাড়িতে যাওয়ার পর সে ফেসবুকে কয়েকবার হতাশার ও বিষন্নতার পোস্ট দিয়েছিল। তারপর তার মায়ের সঙ্গে আমরা যোগাযোগ করেছি, খোঁজ নিয়েছি। তার মায়ের সঙ্গে আমাদের যোগাযোগ ছিল।’ শাবির আরেক শিক্ষক জানান, গত কয়েকদিন আগে ফেসবুকে মিনহাজুল হতাশার পোস্ট দেয়। এরপর তাকে কাউন্সেলিংয়ের জন্য তার মাকে বলা হয়েছিল। তার মা জানিয়েছিলেন মিনহাজুলকে চিকিৎসক দেখে গেছেন। এরপর আজ সকালে তার মা জানান, সে আত্মহত্যা করেছে।’
মিনহাজুলের সহপাঠী ওমর ফারুক বলেন, ‘তার মনে বিষন্নতা তৈরি হয়েছিল। সে রোবো আড্ডা সংগঠনে সময় দিতে গিয়ে পড়ালেখায় মনোযোগ দিতে পারেনি। বিভাগের কয়েকটি কোর্স ড্রপ ছিল তার।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights