কুষ্টিয়া সদরে আতাউর, খোকসায় শান্ত বিজয়ী

কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার খোকসা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আল মাসুম মোর্শেদ শান্ত। ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচন করে তিনি পেয়েছেন ২৫ হাজার ১০১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বর্তমান চেয়ারম্যান বাবুল আখতার মোটর সাইকেল প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ৭৬২ ভোট।

নির্বাচিত আল মাসুম মোর্শেদ শান্ত খোকসা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

এছাড়া কুষ্টিয়া সদর উপজেলায় চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমান চেয়ারম্যান আতাউর রহমান আতা। আনারস প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৬৭ হাজার ৬ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী আবু আহাদ আল মামুন পেয়েছেন ৩ হাজার ৪৮৬ ভোট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights