পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুরের সাহেবনগরে পুকুরে ডুবেশাওন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার শাহ ছুফি আব্দুল কাদের (রহ.) দাখিল মাদ্রাসার তৃতীয় শ্রেণীর ছাত্র এবং স্থানীয় বাসিন্দা মুহাম্মদ মনিরের ছেলে। শনিবার এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশন কর্মকর্তা কামরুজ্জামান সুমন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে নিকটস্থ কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

স্থানীয়রা জানান, সকালে বাড়ির পাশে একটি পুকুরে শিশু শাওনসহ আরো একজন শিশু গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে পুকুর থেকে অন্য শিশুটি উঠে আসলেও শিশু শাওন উঠে আসেনি। বিষয়টি জানাজানি হলে তাকে খুঁজতে থাকে। পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে ফায়ার সার্ভিস ওই শিশুর নিথর দেহ উদ্ধার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights