ছেলের ঝুলন্ত লাশ দেখে আত্মহত্যার চেষ্টা মায়ের

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় নিজ বাড়িতে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন তারেক জিহান (২৩) নামের এক যুবক। তার ঝুলন্ত লাশ দেখে মা তাহমিনা আক্তারও (৫১) বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাটহাজারী পৌরসদরের মিরেরখীল মাইজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে তাহমিনা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

হাটহাজারী মডেল থানার ওসি মনিরুজ্জামান জানান, জিহান গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তার লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট পাওয়া সাপেক্ষ ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।’

স্থানীয় পৌর কাউন্সিলর আব্দুর শুক্কুর জানান, জিহান কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল। এর আগেও সে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে। রবিবার সন্ধ্যার দিকে মাকে চা দেওয়ার কথা বলে ঘরের একটি কক্ষে উচ্চস্বরে গান বাজিয়ে বিমের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। কিছুক্ষণ পর চা খাওয়ার জন্য ছেলেকে তার রুমে ডাকতে গেলে তাকে ফাঁসির রশিতে ঝুলতে দেখে মানসিক নিয়ন্ত্রণ হারিয়ে মা তাহমিনাও বিষপান করেন। এ সময় প্রতিবেশীরা ছুটে এসে ঝুলন্ত জিহানকে উদ্ধার করে। পরে জিহান ও তার মাকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক জিহানকে মৃত ঘোষণা করেন। তার মাকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।’
হাটহাজারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমা জানান, হাসপাতালে আনার আগেই জিহানের মৃত্যু হয়। আর বিষপান করা মায়ের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে দ্রুত চমেক হাসপাতালে পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights