বায়োমেট্রিকসহ বিআরটিএ দিনাজপুর সার্কেলের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা সম্পন্ন

মোঃ ইসমাইল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ॥
২৭ মে-২০২৪ সোমবার ড্রাইভিং দক্ষতা যাচাই
কমিটি (ডিসিটিসি) দিনাজপুর কর্তৃক
অনুষ্ঠিত ২৩৬তম বোর্ডের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ৯টায় দিনাজপুর ইদগাহ বালিকা উচ্চ বিদ্যালয়
প্রাঙ্গণে পরীক্ষার্থীদের লিখিত পরীক্ষা, এরপর বিআরটিএ
অফিস প্রাঙ্গণে বায়োমেট্রিক (ফিঙ্গারপ্রিন্ট),
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এর অফিস কক্ষে মৌখিক
এবং দিনাজপুর বড় মাঠে পরীক্ষার্থীদের ব্যবহারিক (ফিল্ড
টেস্ট) পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত বোর্ডে মোট ২২১ জন
পরীক্ষার্থীর মধ্যে ১২৯জন সকল পরীক্ষায় অংশগ্রহণ করে।
উক্ত সকল পরীক্ষায় উপস্থিত ছিলেন দিনাজপুরের অতিরিক্ত
জেলা ম্যাজিস্ট্রেট ও ড্রাইভিং দক্ষতা যাচাই কমিটি
(ডিসিটিসি) এর সভাপতি মো. জানে আলম,
অতিরিক্ত পুলিশ সুপার (ট্র্যাফিক) ও ড্রাইভিং দক্ষতা
যাচাই কমিটির সহ সভাপতি মো. মোসফেকুর রহমান,
দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল
অফিসার ডা. কাওসার আহমেদ, দিনাজপুর পলিটেকনিক
ইনস্টিটিউট এর ইন্সট্রাক্টর প্রকৌশলী মো. আব্দুল
হাকিম, সদস্য সচিব ও বিআরটিএ দিনাজপুর
সার্কেলের মোটরযান পরিদর্শক মো. কাফিউল হাসান
মৃধা।

এছাড়া সার্বিক সহযোগিতায় উপস্থিত ছিলেন
দিনাজপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো.
মনজুর মোর্শেদ, জারিফ সুলতান, আহরাব আল আকাশ ও
বিআরটিএ দিনাজপুর সার্কেলের মেকানিক্যাল
অ্যাসিস্ট্যান্ট মো. খুলুদ হাসান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights