মক্তবে যাওয়ার পথে শিশুকে ধর্ষণের অভিযোগ

শ্রীমঙ্গল(মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আনোয়ার মিয়াকে এক অভিযুক্তকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার(১৬ জুন) সকালে উপজেলার কালাপুর ইউনিয়নের দক্ষিণ লামুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আটক আনোয়ার মিয়া একই এলাকায় মৃত মুসলিশ মাস্টারের ছেলে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা জানান, সকালে শিশুটি লামুয়া মসজিদের মক্তবে যাওয়ার পথে আনোয়ার মিয়া তাকে ইমামের জন্য টিফিন নেওয়ার কথা বলে নিজের ঘরে ডেকে নেয়। পরে সেখানে শিশুটিকে আটকে রেখে ধর্ষণ করে তাকে।

ভুক্তভোগী শিশুর ভাষ্য, সকাল ৭টা থেকে প্রায় ৯টা পর্যন্ত তাকে ঘরের ভেতরে আটকে রেখে ধর্ষণ করা হয়। একপর্যায়ে তাকে হত্যা জন্য বালিশ আনতে গেলে, সে দৌড়ে ঘর থেকে বেরিয়ে আসে। পরে এলাকার একটি কবরস্থানের পাশে অসুস্থ অবস্থায় পড়ে যায়। তখন স্থানীয়রা তাকে উদ্ধার করে। তখন শিশুটি তাদের পুরো ঘটনা জানায়। শিশুটির কথা শুনে স্থানীয়রা আনোয়ার মিয়াকে আটক করে পুলিশে দেয়।

শ্রীমঙ্গল থানার পরিদর্শক(তদন্ত) আব্দুল রাজ্জাক বলেন, এ ঘটনায় থানায় একটি ধর্ষণ মামলা রেকর্ড করা হয়েছে। শিশুটিকে সদর হাসপাতালে ভর্তি করা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights