মাগুরায় বিজয় স্মৃতি স্তম্ভ উদ্বোধন

মাগুরা প্রতিনিধি
মাগুরা শহরের ভায়না মোড়ে উদ্বোধন হয়েছে বিজয় স্মৃতি স্তম্ভ। শুক্রবার সন্ধায় মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর এটির উদ্বোধন করেন।

৭ ডিসেম্বর মাগুরা মুক্তদিবস, মহান মুক্তিযুদ্ধে শহীদ ৭ বীরশ্রেষ্ঠ, জাতীয় বিশেষ ৭টি দিবস, উনিশ’শ সাতচল্লিশ থেকে সাতটি ধাপে ঊনিশ’শ একাত্তরের ১৬ ডিসেম্বর স্বাধীনতার বিজয় অর্জনের তাৎপর্যে সাত স্তম্ভে এই স্মৃতি স্তম্ভ তৈরী হয়েছে।

৪৭ লাখ ৪০ হাজার টাকা ব্যয়ে মাগুরা জেলা পরিষদ এটি নির্মাণ করেছে। এটি নির্মাণে সময় লেগেছে ৮ মাস।
উদ্বোধনী অনুষ্ঠানে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখরসহ জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আব্দুর ফাত্তাহ, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুর কাদের, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের ডেপুটি কমান্ডার আব্দুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী বাদল চন্দ্র হালদার, স্মৃতিস্তম্ভ নির্মাণ প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার সুজা উদ্দীন, পরিচালক স্থপতি সারোয়ার শিপন, পরামর্শক ইমাম হোসেন পিকুল উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights