অশালীন উল্লাস, মেসির নিষেধও শোনেননি আর্জেন্টিনা গোলকিপার মার্টিনেজ!বি

অনলাইন ডেস্ক

বিশ্বকাপের সেরা গোলকিপারের পুরস্কার পাওয়ার পর অশালীন উল্লাস করে বিতর্কে জড়িয়েছিলেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। তারপর থেকে বারবার ওই ঘটনা নিয়ে সমালোচনার মুখে পড়েছেন তিনি। শাস্তির দাবিও উঠেছে। এবার সেই ঘটনা নিয়ে মুখ খুললেন মার্টিনেজ। জানালেন, অধিনায়ক লিওনেল মেসি নাকি তাকে নিষেধ করেছিলেন। কিন্তু মেসির নিষেধও শোনেননি তিনি।

এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, “লিও আমাকে নিষেধ করেছিলেন। কিন্তু আমি শুনিনি। আমার যেটা মনে হয়েছিল সেটাই করেছি।”

তবে এখন হয়তো তিনি সেটা করবেন না বলে জানিয়েছেন আর্জেন্টিনার গোলরক্ষক। মার্টিনেজ বলেছেন, “এখন হয়তো আমি ওভাবে উল্লাস করব না। ওটা সেই মুহূর্তে হয়েছিল। আমি পরিকল্পনা করে কিছু করিনি।”
তাহলে কেন করেছিলেন ওই ধরনের উল্লাস? তার পিছনেও একটি গল্প রয়েছে বলে জানিয়েছেন মার্টিনেজ। তিনি বলেন, “আমি আগেও কোপা আমেরিকা জিতে ওভাবে উল্লাস করেছিলাম। সতীর্থরা বলেছিল, বিশ্বকাপ জিতলে সেটা আমি করতে পারব না। ওদের দেখাতেই তখন ওভাবে উল্লাস করতে ইচ্ছা করেছিল। তাই করেছিলাম।”

মার্টিনেজের সেই উল্লাসে সব থেকে বেশি ক্ষুব্ধ হয়েছিল ফ্রান্স। ফিফার কাছে আবেদন করেছিল তারা। কিন্তু তিনি কাউকে আঘাত দিতে চাননি বলেই জানিয়েছেন মার্টিনেজ। তার কথায়, “কাউকে আঘাত দিতে চাইনি। আমি সারা জীবনে ফ্রান্সের অনেক ফুটবলারের সঙ্গে খেলেছি। আপনি জিহু (অলিভিয়ের)-কে জিজ্ঞাসা করে দেখতে পারেন আমি কেমন। বিশ্বকাপ জিতে শুধু একটু মজা করতে চেয়েছিলাম।” সূত্র: গোল ডটকম, ইউকে স্পোর্টস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights