রাবিতে মাদক ব্যবসা, গ্রেফতার ১

রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মাদক ব্যবসার অভিযোগ এক যুবককে গ্রেফতার করেছে পুরিশ। এসময় তার কাছে মাদকদ্রব্য পাওয়া গেছে।

বৃহস্পতিবার তথ্যটি নিশ্চিত করেন নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক পারভেজ।

তিনি বলেন, মাদকসহ শাওন নামের এক যুবককে আটক করে প্রক্টরিয়াল টিম। পরে পুলিশের কাছে হস্তান্তর করলে মাদক মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। আজই তাকে হাজতে পাঠানো হবে।
জানা গেছে, বুধবার রাতে ক্যাম্পাসে মাদক বিক্রিকালে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয় শাওন। তিনি নগরীর বিনোদপুর এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে। ক্যাম্পাসের নবাব আব্দুল লতিফ হল সংলগ্ন তিনি কলার ব্যবসাও করেন।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, মাদকসহ এক বহিরাগতকে ক্যাম্পাসে আটক করা হয়। আইনানুগ ব্যবস্থা নিতে তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights