রাস্তার পাশে পলিথিনে মোড়ানো নবজাতকের লাশ

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোংলা পোর্ট পৌরসভায় রাস্তার পাশ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ভোরে পৌরসভার মামার ঘাট সংলগ্ন ১নং জেটি এলাকার রাস্তার পাশে নদীর পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম জানায়, শনিবার ভোরে পৌরসভায় ভোরে মামার ঘাট সংলগ্ন ১নং জেটি এলাকার রাস্তার পাশে নদীর পাড়ে পলিথিনে মোড়ানো অবস্থায় কিছু পড়ে থাকতে দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে উৎসুক লোকজন কাছে গিয়ে সেখানে নবজাতকের লাশ দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে পলিথিনে মোড়ানো অবস্থায় এক নবজাতকের লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে শুক্রবার দিবাগত রাতের কোন এক সময়ে নবজাতকের লাশটি ফেলে রাখা হয়। কে বা কারা লাশটি ফেলে গেছে, তা জানা যায়নি। এ বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights