পেনশন স্কিম বাতিলের দাবিতে জবি শিক্ষকদের কর্মবিরতি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
সর্বজনীন পেনশন স্কিম বাতিল, শিক্ষকদের সুপার গ্রেডে অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সারা দেশব্যাপী চলমান শিক্ষকদের আন্দোলনের অংশ হিসেবে অর্ধদিবস কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (জবিশিস)।

মঙ্গলবার দুপুর একটা পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ড. শেখ মাশরিক হাসান।

এর আগে সোমবার শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানানো হয়।
উল্লেখ্য, গত ২৬ মে সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি অর্থ মন্ত্রণালয় কর্তৃক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের উপর জারিকৃত সর্বজনীন পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, শিক্ষকদের সুপার গ্রেডে অন্তর্ভুক্তি ও স্বতন্ত্র বেতনস্কেল প্রবর্তন এই তিন দাবি আদায়ের লক্ষ্যে মানবন্ধন কর্মসূচির আয়োজন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights