টাঙ্গাইলে ৪ উপজেলায় চলছে ভোটগ্রহণ

টাঙ্গাইল প্রতিনিধি

কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে চতুর্থ ধাপে টাঙ্গাইলের বাসাইল, সখীপুর, মির্জাপুর এবং গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে।

বুধবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ এক টানা বিকেল ৪ টা পর্যন্ত ৩৬৭ টি কেন্দ্র এবং ২ হাজার ৫৬৪টি ভোটকক্ষে চলবে।

সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটার উপস্থিতি কম লক্ষ্য করা যাচ্ছে। নির্বাচনে ২০ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান ১৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ১১ জন প্রতিদ্বদ্বিতা করছেন।
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ১০ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছেন। এছাড়া ৪ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ৪১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বায়িত্ব পালন করছেন। নির্বাচনে তিন উপজেলা মিলিয়ে মোট ৯ লাখ ৮৯ হাজার ৭৩৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

উল্লেখ্য, নির্বাচনে গোপালপুর উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights