মেজর জেনারেল (অব.) আব্দুর রশীদ আর নেই

অনলাইন ডেস্ক

বিশিষ্ট নিরাপত্তা বিশ্লেষক ও অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবের ক্লাব কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) আব্দুর রশীদ (৭০) গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকা সেনানিবাসের সিএমএইচয়ে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর ৫টা ৩০ মিনিটে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ বাদ জুমা মিরপুর ডিওএইচএস কেন্দ্রীয় মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং আর্মি কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

গত দুমাস ধরে তিনি সিএমএইচে ছিলেন। এর আগে তিনি চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান। সেখান থেকে দেশে ফেরার পর তার স্বাস্থ্যের অবনতি ঘটলে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।
সেনাবাহিনীতে চাকরির সময় অতি মেধাবী অফিসার হিসেবে পরিচিত মেজর জেনারেল (অব.) আব্দুর রশীদ বিভিন্ন টকশোতে একজন স্পষ্টভাষী ও নির্ভীক বক্তা হিসেবে অংশ নেন এবং তার লেখা কলাম বিভিন্ন পত্র-পত্রিকায় নিয়মিত প্রকাশিত হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্বীয় স্বজন এবং গুণগ্রাহী রেখে গিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights