আখাউড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুকুরের পানিতে ডুবে সাইবা মারোয়া নামে (১৫ মাস) এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার সকালে উপজেলার মোগড়া ইউনিয়নের বাউতলা গ্রামে এ ঘটনা ঘটে। শিশু সাইবা মারোয়া ওই গ্রামের মো. ওয়াসিম মিয়ার মেয়ে।

স্থানীয়রা জানান, সকালে বাড়ির বাইরে খেলতে যায় শিশু সাইবা মারোয়া। বেশ কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরে শিশুটিকে ভাসতে দেখেন শিশুটির চাচি। পরে স্থানীয়দের সহায়তায় পরিবারের লোকজন শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরিবারের সদস্যরা ধারণা করছে, শিশুটি বাড়ির বাইরে খেলতে গিয়ে কোনো একসময় পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়।

আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ফয়জুন্নেছা আমিন পুকুরের পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights