শুদ্ধাচার পুরস্কার পেলেন চট্টগ্রাম জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

সোনার বাংলা গড়ার প্রত্যয়ে কর্মক্ষেত্রে অসামান্য অবদান রাখায় এবং শুদ্ধাচার চর্চার স্বীকৃতিস্বরূপ বিভাগীয় কমিশনারের কার্যালয়, চট্টগ্রামের শুদ্ধাচার পুরস্কার অর্জন করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। সোমবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে আয়োজিত শুদ্ধাচার পুরস্কার ২০২৩-২৪ প্রদান অনুষ্ঠানে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলামের কাছ থেকে জেলা প্রশাসক এই সম্মাননা গ্রহণ করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম বলেন, শুদ্ধাচার পুরস্কার প্রদানে বিভাগীয় কমিশনারের কার্যালয়, চট্টগ্রাম এর নৈতিকতা কমিটি ও বাছাই কমিটির সভায় সকল কর্মকর্তা-কর্মচারীর কার্যাবলি পর্যালোচনা করা হয়। যাচাই-বাছাইয়ের পর চট্টগ্রাম বিভাগের ১১ জন জেলা প্রশাসকের মধ্যে নির্বাচিত হয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক। কর্মক্ষেত্রে তার পদচারণা নিঃসন্দেহে সকলের জন্য অনুসরণীয়। একই সঙ্গে অনুপ্রেরণাদায়ক।

জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, এই সম্মাননা আমার জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। আমি বরাবরের মতই সততা, নিষ্ঠা এবং নির্ভরযোগ্যতার সঙ্গে আমার পেশাগত দায়িত্ব পালনে সচেষ্ট থাকব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights