টি-টোয়েন্টি বিশ্বকাপ: চ্যাম্পিয়নদের পকেটে ঢুকবে কতো লাখ ডলার?

অনলাইন ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি ভারত-দক্ষিণ আফ্রিকা। অনেকেরই প্রশ্ন, চ্যাম্পিয়ন হলে কী পরিমাণ অর্থ পাওয়া যাবে, রানার্সআপরাইবা পাবে কতো?

এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য রেকর্ড পুরস্কারমূল্য ঘোষণা করেছে আইসিসি। বিশ্বকাপের জন্য মোট ১ কোটি ১২ লাখ ৫০ হাজার ডলার আর্থিক পুরস্কার ঘোষণা করা হয়েছে।

বিশ্বকাপ জয়ী দল পাবে ২৪ লাখ ৫০ হাজার ডলার। এই প্রথম বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলে আইপিএলের থেকে বেশি পুরস্কারমূল্য পাওয়া যাবে। আইপিএল চ্যাম্পিয়ন হয়ে কলকাতা নাইট রাইডার্স এ বার পেয়েছে ২০ কোটি রুপি। টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ওঠা দু’দলের জন্যই রয়েছে রেকর্ড পরিমাণ আর্থিক পুরস্কার। রানার্স দলকে দেওয়া হবে ১২ লাখ ৮০ হাজার ডলার।
সেমিফাইনালে বিদায় নেওয়া ইংল্যান্ড এবং আফগানিস্তান পুরস্কারমূল্য হিসাবে পাবে ৭ লাখ ৮৭ হাজার ৫০০ ডলার। পঞ্চম থেকে অষ্টম স্থানে শেষ করা চারটি দেশ আর্থিক পুরস্কার হিসাবে পাবে ৩ লাখ ৮২ হাজার ৫০০ ডলার। সুপার এইট থেকে বিদায় নেওয়া অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র এই অর্থ পুরস্কার হিসাবে পাবে।

গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া ১২টি দেশের জন্যও রয়েছে আর্থিক পুরস্কার। পাকিস্তান, কানাডা, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, নামিবিয়া, ওমান, নিউজ়িল্যান্ড, উগান্ডা, পাপুয়া নিউ গিনি, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস এবং নেপাল পুরস্কারমূল্য হিসাবে পাবে ২ লাখ ৪৭ হাজার ৫০০ ডলার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights