মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার

অনলাইন ডেস্ক

মালয়েশিয়ার হাউজ অব রিপ্রেজেনটেটিভের স্পিকারের আমন্ত্রণে দেশটির উদ্দেশে রওনা দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ১টায় কুয়ালালামপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি। সফরে মালয়েশিয়ার হাউজ অব রিপ্রেজেনটেটিভের স্পিকার তান শ্রী জোহরি আব্দুলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ড. শিরীন শারমিন চৌধুরী।

স্পিকারের সফরসঙ্গী হিসেবে সংসদ সচিবালয়ের উপসচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেন এবং স্পিকারের সহকারী একান্ত সচিব (উপসচিব) মো. জসিম উদ্দিন কুয়ালালামপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
সফর শেষে স্পিকারের আগামী ৭ জুলাই দেশে ফেরার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights