অলরাউন্ডার র‌্যাংকিংয়ে জাদেজার ওপরে কোহলি!

অনলাইন ডেস্ক
টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার পরেই অলরাউন্ডার র‌্যাংকিংয়ে এক নম্বরে উঠে এসেছেন ভারতের হার্দিক পান্ডিয়া। তবে সেই তালিকায় একটি বিষয় দেখে অনেকেই অবাক হয়েছেন। বিরাট কোহলিকে দেখা গেছে রবীন্দ্র জাদেজার ওপরে। অথচ কোহলি শেষ আট বছরে মাত্র এক বার টি-টোয়েন্টিতে বল করেছেন। তিনি কীভাবে জাদেজার ওপরে আসতে পারেন?

অলরাউন্ডারদের তালিকায় ৪৯ রেটিং পয়েন্ট নিয়ে ৭৯ নম্বরে রয়েছেন কোহলি। জাদেজা ৪৫ রেটিং পয়েন্ট নিয়ে রয়েছেন ৮৬ নম্বরে। কিন্তু জাদেজাকে বিশ্বকাপ তো বটেই, এই ফরম্যাটে নিয়মিতই ব্যাটিং এবং বোলিং করতে দেখা গেছে। তা হলে কীভাবে তিনি কোহলির নীচে থাকতে পারেন?

আসলে এর নেপথ্যে রয়েছে আইসিসির রেটিং প্রক্রিয়া। ক্রিকেটারদের ব্যাটিং এবং বোলিং পয়েন্টকে গুণ করা হয়। তা ১০০০ দিয়ে ভাগ করা হয়। তবে কোনও ক্রিকেটারের ৮০০ ব্যাটিং পয়েন্ট থাকে এবং ০ বোলিং পয়েন্ট থাকে, তা হলে তিনি এই তালিকায় থাকবেন না। কারণ, তিনি বল করেন না বলেই ধরা হবে। কারও যদি ৬০০ ব্যাটিং এবং ২০০ বোলিং পয়েন্ট থাকে তার রেটিং হবে ১২০। ৩০০’র বেশি রেটিং পয়েন্ট থাকলে তা বিশ্বমানের ধরা হয়। কোহলির ব্যাটিং পয়েন্ট এবং বোলিং পয়েন্ট মিলিয়ে যা হয়েছে, তা জাদেজার থেকে বেশি। তাই তিনি এই তালিকায় উপরের দিকে রয়েছেন।
কোহলি টি-টোয়েন্টি ক্রিকেটে ১২৫টি ম্যাচ খেলে ৪১১৮ রান করেছেন এবং চার উইকেট নিয়েছেন। জাদেজা ৭৪টি ম্যাচে ৫১৫ রান করেছেন এবং ৭৪টি উইকেট নিয়েছেন। দু’জনেই বিশ্বকাপের পর অবসর নিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights