কোটাবিরোধী আন্দোলনে ঢাবি সাদা দলের সংহতি

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিএনপি জামায়াতপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দল। শুক্রবার (৫ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের আহ্বায়ক অধ্যাপক মো. লুৎফর রহমান এবং যুগ্মআহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান ও অধ্যাপক আবদুস সালাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, সরকারি চাকরিতে কোটাব্যবস্থা বাতিল করে ২০১৮ সালে জারিকৃত সরকারি পরিপত্রের অংশবিশেষ অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। একই সঙ্গে কোটাব্যবস্থা পুনর্বহালের প্রতিবাদে শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীদের চলমান আন্দোলনের প্রতি আমরা সমর্থন জানাচ্ছি।

বিবৃতিতে আরও বলা হয়, কোটাব্যবস্থা পুনর্বহালের প্রতিবাদে চাকরিপ্রত্যাশী ও শিক্ষার্থীদের চলমান যৌক্তিক ও ন্যায্য আন্দোলনকে সম্মান জানিয়ে কোটাব্যবস্থা বাতিলসহ অবিলম্বে তাদের চার দফা দাবিপূরণের জন্য সংশ্লিষ্টদের কাছে জোর দাবি জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights