হিজবুল্লাহকে মারতে গিয়ে নিজেদের নাগরিককেই মারল ইসরায়েলি সেনারা!

অনলাইন ডেস্ক

ইসরায়েলি সেনাবাহিনীর কামানের গোলায় লেবানন সীমান্ত সংলগ্ন এলাকায় এক ইসরায়েলি বেসামরিক নাগরিক নিহত হয়েছে। সোমবার এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) স্বীকার করেছে, তাদের নিজস্ব গোলন্দাজ ইউনিটের ভুল নিশানার কারণে ওই প্রাণহানি ঘটেছে। প্রাথমিক তদন্তের তথ্য অনুযায়ী, দক্ষিণ লেবাননে দায়িত্বরত সেনাদের সহায়তায় ছোড়া কামানের গোলার আঘাতেই ওই ব্যক্তি নিহত হন।

আইডিএফ জানিয়েছে, গত রবিবার উত্তর ইসরায়েলের মিসগাভ আম এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনার সময় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সাথে সীমান্ত সংঘর্ষ চলছিল।

ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে স্পষ্ট করেছে, পরিকল্পনা এবং গোলাবর্ষণের বাস্তবায়ন উভয় ক্ষেত্রেই মারাত্মক ভুল ও বিচ্যুতি ছিল। নির্ধারিত লক্ষ্যের পরিবর্তে ভুল কোণে পাঁচটি কামানের গোলা ছোড়া হয়েছিল, যা সরাসরি মিসগাভ আম পর্বতমালায় আঘাত হানে। এর ফলেই ওফার মস্কোভিটজ নামের এক বেসামরিক ব্যক্তি প্রাণ হারান।

এর আগে হিজবুল্লাহ দাবি করেছিল, তারা মিসগাভ আম এলাকায় ইসরায়েলি সেনাদের ওপর হামলা চালিয়েছে এবং এতে একজন নিহত হয়েছে। তবে পরবর্তীতে ইসরায়েলি কর্তৃপক্ষ নিজস্ব তদন্তের ভিত্তিতে নিশ্চিত করে, মৃত্যুটি আসলে নিজেদের গোলায় হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী এই ঘটনার জন্য গভীর দুঃখ প্রকাশ করেছে এবং নিহতের পরিবার ও স্থানীয় সম্প্রদায়ের প্রতি সমবেদনা জানিয়ে ঘটনার বিস্তারিত তদন্ত চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

সূত্র: আল আরাবিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights