পুলিশ প্রশাসনের সহযোগিতায় ফিলিং স্টেশন চালু রাখার দাবি

নিজস্ব প্রতিবেদক

মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থার কারণে বিশ্বব্যাপী জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। দেশের বিভিন্ন স্থানে পাম্পগুলোতে তেল না পেয়ে ভোক্তা ও মোটরসাইকেল চালক কর্তৃক ফিলিং স্টেশনে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ উঠেছে। এ অবস্থায় স্থানীয় পুলিশ প্রশাসনের সহযোগিতায় নিয়ে ফিলিং স্টেশন চালু রাখতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউটর্স এজেন্টস্ অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশন কর্তৃপক্ষ।

সংগঠনটির আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এমন না হলে কারো আদেশের অপেক্ষায় না থেকে ফিলিং স্টেশন পরিচালনার ক্ষেত্রে নিজের নিরাপত্তা মালিকদের নিজেকেই নিয়ে চলতে হবে। এই পরিস্থিতিতে পাম্পের সকল কর্মচারীদের নিরাপত্তা দিয়ে মালিককে নিজেই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যাতে কোনভাবে কোন দুর্ঘটনা না ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights