বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের খানসামায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান করছেন এক তরুণী। সোমবার উপজেলার ভেড়ভেড়ী ইউপির খামারবিষ্ণুগঞ্জ গ্রামের নাপিতপাড়ায় মানিক রায়ের ছেলে শুভ চন্দ্র রায়ের বাড়িতে অবস্থান করেন তিনি।

ভুক্তভোগী তরুণী বলেন, দুই বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক। প্রেমের প্রমাণস্বরূপ অনেক এসএমএস রয়েছে। এরপর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক বছর ধরে শারীরিক সম্পর্ক করেছে। সম্প্রতি বিষয়টি পরিবার জেনে যায়। এরপর থেকেই বিয়ের জন্য চাপ দিচ্ছিলাম। কিন্তু পরিবার অন্য জায়গায় তার বিয়ে ঠিক করে। তাই বাধ্য হয়ে অনশন শুরু করি।

খানসামার ভেড়ভেড়ী ইউপি চেযারম্যান রিয়াজুল ইসলাম বাবুল জানান, ঘটনাটি জানার পর মেয়েটিকে ইউনিয়ন পরিষদে আনা হয়েছে। মেয়ে ও ছেলে পরিবারের অভিভাবকদের আসতে বলা হয়েছে। এখানে উভয়ের পরিবার যেটা সিদ্ধান্ত নেবে, সেটাই হবে।
এ ব্যাপারে খানসামা থানার ওসি (তদন্ত) তহিদুল ইসলাম জানান, এ নিয়ে থানায় কোনো অভিযোগ হয়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights