হার দিয়ে শুরু, বিশাল জয়ে সিরিজ শেষ ভারতের

অনলাইন ডেস্ক

হার দিয়ে সিরিজ শুরু হয়েছিল ভারতের। পরদিনই দ্বিতীয় ম্যাচ। দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছিল ভারত। এরপর টানা জয়। শেষ ম্যাচে জিম্বাবুয়েকে ৪২ রানে হারিয়ে ৪-১ ব্যবধানে সিরিজ জিতল শুভমন গিলের নেতৃত্বাধীন ভারতের তরুণ দল।

আজকের ম্যাচটি ছিল নিয়মরক্ষার। হারারেতে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৬৭ রান করে ভারত। ৪৫ বলে ১ চার ও ৪ ছক্কায় সর্বোচ্চ ৫৮ রান করেন সাঞ্জু স্যামসন। শেষ দিকে ১২ বলে ২৬ রানের ক্যামিও ইনিংস খেলে দেড়শ পার করান শিভাম দুবে। জিম্বাবুয়ের হয়ে ব্লেসিং মুজারাবানি ২টি, ব্রেন্ডন মাভুতা, রিচার্ড এনগারাভা ও সিকান্দার রাজা নেন একটি করে উইকেট।

তাড়া করতে নেমে মুকেশ কুমারের দারুণ বোলিংয়ের সামনে ১২৫ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ে। সর্বোচ্চ ৩৪ রান আসে ডিওন মায়ার্সের ব্যাট থেকে। ২২ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন মুকেশ। দুবে ২টি, তুষার দেশপান্ডে, ওয়াশিংটন সুন্দর ও অভিষেক শর্মা নেন একটি করে উইকেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights