বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৯টায় সিন্ডিকেটের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

কোটা সংস্কার আন্দোলনে আবু সাঈদ নামে এক শিক্ষার্থী নিহত হওয়ার পর উদ্ভূত পরিস্থিতিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের বুধবার দুপুর ১২টার মধ্যে আবাসিক হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর হাসিবুর রশিদের সভাপতিত্বে সিন্ডিকেটের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights