জাতীয় প্রেসক্লাবের সামনে দুই বাসে আগুন, ককটেল বিস্ফোরণ

অনলাইন ডেস্ক

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ৮টার পর কে বা কারা বাস দুটিতে আগুন দেয়। এছাড়া প্রেসক্লাব এলাকায় ৭টি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এসব ঘটনায় কোনো হতাহতের খবর জানা যায়নি। তাৎক্ষণিকভাবে পুলিশের বক্তব্যও মেলেনি।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে চলমান সহিংসতা ও হতাহতের খবরের মধ্যে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights