‘বিভিন্ন দেশের পারমাণবিক ও সামরিক গোপন তথ্য চুরির চেষ্টা করছে উত্তর কোরিয়া’

অনলাইন ডেস্ক
উত্তর কোরিয়ার হ্যাকাররা সারা বিশ্বের সরকার ও বেসরকারি কোম্পানিগুলোর কাছ থেকে পারমাণবিক ও সামরিক গোপন তথ্য চুরির চেষ্টা করছে। যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া এ ব্যাপারে সতর্ক করেছে।

বৃহস্পতিবার (২৫ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়ার হ্যাকাররা সারা বিশ্বের সরকার ও বেসরকারি কোম্পানিগুলো থেকে পারমাণবিক এবং সামরিক গোপনীয়তা চুরি করার চেষ্টা করছে বলে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া সতর্ক করেছে।
তারা বলছে, আন্ডারিয়েল এবং অনিক্স স্লিট নামে পরিচিত এই গ্রুপটি পিয়ংইয়ংয়ের সামরিক এবং পারমাণবিক কর্মসূচি ও উচ্চাকাঙ্ক্ষাকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে গোপন তথ্য হাতে পাওয়ার জন্য প্রতিরক্ষা, মহাকাশ, পারমাণবিক এবং প্রকৌশল সংস্থাগুলোকে টার্গেট করছে।

উত্তর কোরিয়ার এই গ্রুপটি ইউরেনিয়াম প্রক্রিয়াকরণ থেকে ট্যাংক, সাবমেরিন এবং টর্পেডো পর্যন্ত বিস্তৃত বিষয়ে তথ্য খুঁজে চলেছে এবং এসব তথ্য হাতে পেতে তারা যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, জাপানসহ অন্য অনেক স্থানকে লক্ষ্যবস্তু করেছে।

মার্কিন বিমান বাহিনীর ঘাঁটি, নাসা এবং প্রতিরক্ষা সংস্থাগুলোকেও টার্গেট করা হয়েছে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্র বলেছে, এই গ্রুপটি মার্কিন স্বাস্থ্যসেবা সংস্থাগুলোর বিরুদ্ধে র‌্যানসমওয়্যার অপারেশনের মাধ্যমে তাদের গুপ্তচরবৃত্তির কার্যকলাপে অর্থ জুগিয়ে থাকে।

যুক্তরাজ্যের ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টারের (এনসিএসসি) অপারেশন ডিরেক্টর পল চিচেস্টার বলেছেন, ‘আজ আমরা যে বৈশ্বিক সাইবার গুপ্তচরবৃত্তির গোপন অভিযানকে উন্মোচন করেছি, তাতে দেখা যাচ্ছে- উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় মদতপুষ্ট ব্যক্তিরা তাদের দেশের সামরিক ও পারমাণবিক কর্মসূচি আরও সামনে এগিয়ে নিতে ইচ্ছুক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights