২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৮

অনলাইন ডেস্ক

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুই জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এ যাবত ডেঙ্গুতে মোট ৫৩ জন মারা গেছেন।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাসপাতালে ভর্তি হওয়া ৯৮ জনের মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৮ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ছয়জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ৫৪ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ২০ জন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৯৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরের ২৭ জুলাই পর্যন্ত মোট ৫ হাজার ৪৯৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হলেন। এর মধ্যে ৬১.০ শতাংশ পুরুষ এবং ৩৯.০ শতাংশ মহিলা।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে মোট ৬৮ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছরে মোট চার হাজার ৯১০ জন ছাড়পত্র পেয়েছেন।

গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মোট ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। ওই বছর মোট ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights