মাগুরায় ১৮০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২

মাগুরা প্রতিনিধি

মাগুরা ডিবি পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযানে ১৮০ কেজি গাঁজা উদ্ধার করেছে। আজ শনিবার সকালে ডিবি পুলিশ শহরের শিমুলিয়ার ঢালে যশোরমুখী একটি ট্রাকে তল্লাশী চালিয়ে বিপুল পরিমাণ এ গাঁজা উদ্ধার ও দু’জনকে গ্রেফতার করা হয়।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কলিমুল্লাহ আজ বিকাল সাড়ে ৩টায় সাংবাদিকদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে শহরের শিমুলিয়ার ঢাল এলাকায় যশোরমুখী একটি ট্রাকে তল্লাশী চালিয়ে কাঠের গুড়ার মধ্যে ১৮০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় রুহুল আমিন (৪১) ও আবুল হাসেম নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। তাদের বাড়ি খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার জালিয়াপাড়া গ্রামে। তারা দীর্ঘদিন মাদক ব্যবসার সাথে জড়িত বলে তথ্য পাওয়া গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights