শৃঙ্খলা ভঙ্গে যুবদলের ১৪ নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক
শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে যুবদলের ১৪ নেতাকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি দফতর সম্পাদক এম এন ইসলাম সোহেল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের বহিষ্কার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এতে আরও বলা হয়েছে, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

বহিষ্কৃত নেতারা হলেন-
ঢাকা মহানগর দক্ষিণ-গেন্ডারিয়া থানার সাবেক সভাপতি শফিকুল ইসলাম নয়ন; মাগুরা জেলার সদর উপজেলার সদস্যসচিব শাকিব মাহমুদ মানিক; চট্টগ্রাম মহানগর যুবদলের সহ-সভাপতি নাসিম চৌধুরী ও সহ-সভাপতি জাহিদ হোসেন বাবু; নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলা আহ্বায়ক বেলাল হোসেন সুমন; চাটখিল উপজেলা সদস্যসচিব বেলায়েত হোসেন শামীম; নরসিংদী জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল সেন্টু; গাজীপুর মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমরান রেজা; বাসন থানা আহ্বায়ক মনিরুজ্জামান মনির; গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা সদস্যসচিব মাইদুর রহমান খান সজীব; ঝালকাঠি জেলা যুবদল আহ্বায়ক মো. শামীম তালুকদার ও নলছিটি উপজেলা সদস্যসচিব পলাশ সজ্জন; ঝিনাইদহ জেলার সাংগঠনিক সম্পাদক মো. মোশতাক ও যুগ্ম সাধারণ সম্পাদক শাহ ইমরান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights