বরিশালে ফার্মেসি তদারকিতে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

বরিশাল নগরের বিভিন্ন এলাকার ফার্মেসী ঘুরে দেখেছে শিক্ষার্থীরা। বেলা ১২ টার দিকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, এ্যাপোলো মেডিক্যাল কলেজ হাসপাতাল ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে ফার্মেসীতে তদারকিমূলক কার্যক্রম পরিচালনা করেন।

এ সময় তারা নগরের হাসপাতাল রোড, পাটপট্টি রোড, সদর রোডসহ বিভিন্ন এলাকায় ফার্মেসীতে গিয়ে তাদের কাগজপত্র যাচাই-বাছাই করেন। পাশাপাশি ঔষধের মেয়াদ ও দামের বিষয়েও তদারকি করেন। এ সময় উপস্থিত ছিলেন রবিউল, তানহা, অন্যন্যা, আফসান, শোয়েব, খুশবু সহ শিক্ষার্থী নেতৃবৃন্দ।

শিক্ষার্থীরা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শত শত প্রাণের বিনিময়ে নতুন এক স্বাধীন বাংলাদেশ পেয়েছি আমরা। এখন এই স্বাধীন দেশকে সুন্দরভাবে গড়ার স্বপ্ন যেন নষ্ট না হয় সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। আর সেই লক্ষ্য নিয়ে ব্যবসা করার আহ্বান জানানো হয় ব্যবসায়ীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights