মাগুরায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মাগুরায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার দুপুরে শহরের বিএনপি অফিস থেকে বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ শেষে সেখানে এসে শেষ হয়।

সংগঠনের জেলা সভাপতি আশরাফুজ্জামান শামীমের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক আলী আহমেদ, সদস্য সচিব আক্তার হোসেন, যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, সদর থানা বিএনপির আহবায়ক কুতুবউদ্দিন, পৌর বিএনপির আহবায়ক মাসুদ হাসান খান কিজিল, জেলা স্বেচ্ছাসেবক দলের সারধরণ সম্পাদক গোলাম জাহিদ, জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট ওয়াশিকুর রহমান কল্লোল, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রহিম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights