আওয়ামী লীগ থেকে পদত্যাগ করলেন ইউপি চেয়ারম্যান

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির নলছিটিতে আওয়ামী লীগের দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন দপদপিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন বাবুল মৃধা।

বুধবার দিবাগত রাতে বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন। এর আগে জেলা আওয়ামী লীগের সভাপতি বরাবর পদত্যাগ পত্র জমা দেন।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান বাবুল হোসেন সোহরাব মৃধা বলেন, জনগণের ভালোবাসা নিয়ে স্বতন্ত্রভাবে প্রথমে চেয়ারম্যান নির্বাচন করে জয়লাভ করেছি, পরবর্তী সময়ে পরিস্থিতির কারণে আমাকে দলীয়ভাবে নির্বাচন করতে হয়েছে। আমি সব সময় জনগণের মাঝে, সকলের সাথে মিলে মিশে, দল-মত নির্বিশেষে থেকেছি, ভবিষ্যতেও থাকতে চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights