জয়পুরহাটে মাটির দেয়াল ধসে কৃষক নিহত

জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটের আক্কেলপুরে অতি বৃষ্টির কারণে মাটির দেওয়াল ধসে আবুল হোসেন (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। শনিবার সকালে আক্কেলপুর উপজেলার দেওড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল হোসেন একই গ্রামের মৃত তছের আলী জোয়ারদার ছেলে।

স্থানীয়রা জানান, গত কয়েকদিনের বৃষ্টিতে দেওড়া গ্রামের কৃষক আবুল হোসেনের বাড়ির দেয়াল নরম হয়ে পড়ে। শনিবার সকালে তিনি ওজু করার জন্য বাড়ির টিউবওয়েলে যান। এসময় বৃষ্টিতে নরম হওয়া সেখানকার দেয়াল হঠাৎ করে তার উপর ধ্বসে পরে তিনি চাপা পড়েন। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে নওগাঁ নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

আক্কেলপুর থানার ওসি নয়ন হোসেন জানান, এ বিষয়ে আমার কাছে কোন তথ্য নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights