লাকসামে প্রাথমিক শিক্ষা পদক বিতরণ

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার লাকসামে উপজেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক-২০২৩, ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিংসহ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে দুইজন বিদায়ী প্রধান শিক্ষককে সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা মতিন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন।

এলাইচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহানের পরিচালনায় অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে পশ্চিমগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদায়ী প্রধান শিক্ষক শম্পা রানী সাহা ও বাটিয়াভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদায়ী প্রধান শিক্ষক কামরুন্নাহারকে সংবর্ধনা দেওয়া হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিস আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা নিজাম উদ্দিন, সুমন চন্দ্র দেবনাথ, রবিউল ইসলাম, প্রধান শিক্ষক কেশব কল্যাণ সাহা, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হুমায়ূন কবির, সহকারী শিক্ষক মো. শাহজাহান, ফারুক আহমেদসহ উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights