টরন্টো কবিতা উৎসব ১৪ সেপ্টেম্বর

কানাডা প্রতিনিধি

সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই স্লোগানকে সামনে রেখে কানাডার টরেন্টোতে কবিদের সমন্বয়ে আগামী ১৪ সেপ্টেম্বর টেইলরক্রিক পার্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে টরন্টো কবিতা উৎসব।

প্রথমবারের মতো খোলা আকাশের নিচে প্রকৃতিঘন পরিবেশে অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কবি কাজী হেলাল, কবি মেহরাব রহমান, নয়ন হাফিজ, পারভেজ চৌধুরীসহ দেশ বিদেশের বিভিন্ন ভাষাভাষী স্বনামধন্য কবি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও আবৃত্তি শিল্পীরা।

আয়োজকরা জানিয়েছেন, প্রবাসে বাংলা ভাষার চর্চা ও সংস্কৃতিকে বেগবান করতে এই উদ্যোগ। তাঁরা জানান, প্রথমবারের মতো হলেও আমাদের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
উল্লেখ্য, অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন টরোন্টো শহরের প্রিয়মুখ উপস্থাপিকা মেরি রাশেদিন! অনুষ্ঠানটির আয়োজনে আছেন কবি কাজী হেলাল, কবি মেহরাব রহমান, কবি নয়ন হাফিজ ও পারভেজসহ আরও অনেকে! ইতিমধ্যে অনুষ্ঠানটিকে ঘিরে নেয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights