গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা সদর উপজেলায় সেচপাম্পের ঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ আগস্ট) বেলা ১১ টার দিকে উপজেলার লক্ষীপুর ইউনিয়নের গোবিন্দপুর বর্মতত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ড সদস্য শাহ আলম।

নিহতরা হলেন- ওই এলাকার মৃত মজিবর রহমানের ছেলে কাশেদ আলী (৪৫) এবং তার স্ত্রী আলেমা বেগম (৪০)।
ওয়ার্ড সদস্য ও স্থানীয়রা জানান, সকালে বাড়ির পাশে হারিয়ার বিলে নিজেদের কৃষি জমির পরিচর্যা করতে যান নিহত কাশেদ আলী ও আলেমা বেগম দম্পতি। ধারণা করা হচ্ছে, তীব্র রোদ থেকে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার জন্য জমির পাশে মেশিন ঘরে তারা প্রবেশ করেন। ওখানেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে থাকা অবস্থায় স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights