হিলিতে কাঁচা মরিচের দাম বেড়েছে

দিনাজপুর প্রতিনিধি

এক সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলিতে ভারতীয় কাঁচামরিচের দাম বৃদ্ধি পেয়েছে কেজিতে ৮০ টাকা। প্রকারভেদে ১৪০ টাকা কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে বর্তমান ২০০ থেকে ২২০ টাকা কেজি দরে। হঠাৎ দাম বাড়ায় বিপাকে সাধারণ ক্রেতা-বিক্রেতারা।

রবিবার দুপুরে হিলি বাজারে দেখা যায়, এক সপ্তাহ আগে ভারতীয় কাঁচামরিচ খুচরা বাজারে বিক্রি হয় ১৪০ টাকা কেজি হিসেবে, এখন তা বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকা কেজি দরে। কয়েক দিনের টানা বর্ষায় দেশি কাঁচা মরিচের ক্ষেত নষ্ট হয়ে গেছে। আবার ভারতেও বৃষ্টির কারণে কাঁচামরিচের দাম বেড়ে গেছে, এই জন্য ওই দেশেও মরিচের দাম বৃদ্ধি পেয়েছে বলছেন ব্যবসায়ীরা। অপরদিকে, অতিরিক্ত দাম বাড়ায় বিপাকে সাধারণ ক্রেতারা।

হিলি বাজারে সবজি কিনতে আসা আব্দুল মান্নান বলেন, গত কয়েকদিন আগেও ১৪০ টাকা কেজি কাঁচামরিচ কিনলাম। রবিবার তার কেজি ২২০ টাকা।
পাইকারি কাঁচামরিচ ব্যবসায়ী বিপ্লব হোসেন বলেন, দেশে বর্ষার কারণে কৃষকের ক্ষেত নষ্ট হয়ে গেছে। যার কারণে দেশি কাঁচামরিচের আমদানি একেবারেই নেই। আবার ভারতে টানা বৃষ্টির জন্য ওইদেশেও মরিচের দাম বৃদ্ধি পেয়েছে। আমরা বেশি দামে কিনে তা বেশি দামে বিক্রি করছি। রবিবার প্রকার ভেদে ১৯০-২১০ টাকা কেজি হিসেবে পাইকারি বিক্রি করেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights