ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

দেশে এডিস মশাবাহিত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৪৬৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে নতুন করে আরও এক জনের মৃত্যু হয়েছে। ফলে চলতি বছরে মশাবাহিত রোগটিতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৬।

রবিবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৪৬৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার ১৯৩ জন রয়েছেন। এছাড়াও ঢাকা বিভাগে ৫৪ জন, চট্টগ্রাম বিভাগে ৯১ জন, খুলনা বিভাগে ৪৬ জন, ময়মনসিংহ বিভাগে ৯ জন, রাজশাহী বিভাগে ১০ এবং রংপুর বিভাগে ৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১৫ হাজার ৬৭০ জন। যাদের মধ্যে ৬১ দশমিক ৫০ শতাংশ পুরুষ এবং ৩৮ দশমিক ৫০ শতাংশ নারী। এছাড়া এখন পর্যন্ত মৃত ৯৬ জনের মধ্যে ৫১ শতাংশ নারী এবং ৪৯ শতাংশ পুরুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights