চট্টগ্রামের প্রধান সড়কে সোমবার থেকে চলবে না ব্যাটারিচালিত রিকশা

অনলাইন ডেস্ক

নগরের প্রধান সড়কসহ গুরুত্বপূর্ণ সকল সড়কে ব্যাটারিচালিত রিকশা ও অটোসহ এই ধরনের সকল অবৈধ যানবাহন চলাচলকে নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগ।

সোমবার থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।

রবিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম মহানগরীর প্রধান সড়কসহ গুরুত্বপূর্ণ সকল সড়কে ব্যাটারিচালিত রিকশা ও অটোসহ এই ধরনের সকল অবৈধ যানবাহন চলাচল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ নিষিদ্ধ ঘোষণা করেছে। নিষেধাজ্ঞা অমান্য করলে অবৈধ যানবাহন আটকসহ নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগকে এই সংক্রান্তে সহায়তা করার জন্য নগরীর সম্মানিত নাগরিকগণকে অনুরোধ করা হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights