কুড়িগ্রামে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে স্মারকলিপি

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে জেলার বৈষম্যবিরোধী শিক্ষকের ব্যানারে শিক্ষকরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন।

সোমবার দুপুরে জেলার বিভিন্ন বেসরকারি মাধ্যমিক এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ৩ শতাধিক শিক্ষক এ দাবিতে একত্রিত হয়ে স্মারকলিপি পেশ করেন। শেষে কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফকে স্মারকলিপি প্রদান করেন সংগঠনের সমন্বয়কবৃন্দ।

এসময় শিক্ষকগণ এশিয়ার বিভিন্ন দেশের শিক্ষকদের সাথে বাংলাদেশের শিক্ষকদের বেতন বৈষম্য তুলে ধরে একটি রূপরেখাও তুলে ধরে জেলা প্রশাসককে অবহিত করেন এবং ওই দাবি প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার নিকট পৌঁছানোর দাবি জানান।
কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ জানান, জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ এমপিভুক্ত বেসরকারি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের জন্য আমাকে স্মারকলিপি দিয়েছেন, আমি তা যথাযথ কর্তৃপক্ষের নিকট প্রেরণ করেছি।

শিক্ষকদের এ কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী আন্দোলনের কুড়িগ্রাম জেলা সমন্বয়ক আসাদুজ্জামান সরকার, আব্দুল হাই সরদার, মাজেদুল ইসলাম ও রাশেদুজ্জামান তাওহীদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights